logo

সরকারি দলের সংসদীয় সভা দুপুরে

সরকারি দলের সংসদীয় সভা দুপুরে

জাতীয় সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের লেভেল ৯-এ সরকার দলীয় সভাকক্ষে (কক্ষ নং ৯৩২) এই সভা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন। সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।