logo
Advertisement

প্রধানমন্ত্রীকে ধর্ষণ মামলাগুলোর নিষ্পত্তির অনুরোধ মোনামীর

এশিয়া পোস্ট নিউজ
প্রধানমন্ত্রীকে ধর্ষণ মামলাগুলোর নিষ্পত্তির অনুরোধ মোনামীর

একজন কন্যাসন্তানের বাবা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধর্ষণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

Advertisement

রোববার (৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

তিনি বলেন, অন্তত গত দুই সপ্তাহে দেশে যে ৫-৬টি আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, সেগুলোর যদি বিচার হয়ে যায় তাহলে আরও ৬০টা বা ৬০০টা ঘটনা ঘটবে না।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, সবাই চায় সন্তানের চোখে হিরো হতে। আপনি অবশ্যই চাইবেন জাইমা রহমান যেন প্রাউড ফিল করে যে বাবা দেশের নারীদের জন্য, জাতির জন্য কিছু করেছে। 

সম্মিলিত নারী প্রয়াসের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সভানেত্রী ড. শামীমা তাসনীম। সমাপনী বক্তব্য দেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম।

আরও বক্তব্য দেন বাংলাদেশের আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন এবং গুমের শিকার ব্যারিস্টার আরমানের মা খন্দকার আয়েশা খাতুন ও স্ত্রী তাহমিনা আক্তার।