logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মডেল হবে কড়াইল-ভাসানটেক বস্তি: স্থানীয় সরকারমন্ত্রী

মডেল হবে কড়াইল-ভাসানটেক বস্তি: স্থানীয় সরকারমন্ত্রী
ব্রিফ করছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান। ছবি: বাংলা ট্রিবিউন

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

Advertisement

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয়। এ কারণে বিশ্বব্যাংকের কাছ ঋণ নেওয়া হয়।

তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে, এখনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

এ সময় তিনি আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার কথা হয়েছে এই বৈঠকে। বিশ্বব্যাংক প্রতিনিধিও এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এছাড়াও উপকূলে জলবায়ু মোকাবেলায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।