logo
Advertisement

‘২৪-এর গণঅভ্যুত্থান মূলত একটি অসমাপ্ত বিপ্লব’

‘২৪-এর গণঅভ্যুত্থান মূলত একটি অসমাপ্ত বিপ্লব’
ড. দিলারা চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

২৪-এর গণঅভ্যুত্থানকে মূলত একটি অসমাপ্ত বিপ্লব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তার মতে, এই বিপ্লবের ফসল এখনও ঘরে ওঠেনি।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ এসব কথা বলেন তিনি।

ড. দিলারা চৌধুরী বলেন, ২৪-এর অভ্যুত্থানে ছাত্র-জনতা সম্মুখ সারিতে থেকে জীবন উৎসর্গ করেছে এবং সমাজের প্রান্তিক মানুষও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও দীর্ঘদিনের স্বপ্ন ছিল দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুরোপুরি সংস্কার করা। কিন্তু দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় থাকায় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না।

তিনি বলেন, একটি প্রকৃত কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজে বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করতে হবে। আর সে কারণেই এই অসমাপ্ত বিপ্লবকে সফলভাবে সমাপ্ত করতে নাগরিকদের সচেষ্ট হতে হবে।