Advertisement

সরাসরি জাহাজ চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
সরাসরি জাহাজ চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার দেশটির রাজধানী মালেতে। ছবি: সংগৃহীত

মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালুর বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (২৬ জুলাই) দেশটির রাজধানী মালেতে এ বৈঠক হয়।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নীল অর্থনীতি এবং সামুদ্রিক সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে সরাসরি জাহাজ চালুর বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম।