logo

আবু সাঈদের মরদেহে গুলির প্রমাণ মেলেনি: আসামিপক্ষের আইনজীবী

আবু সাঈদের মরদেহে গুলির প্রমাণ মেলেনি: আসামিপক্ষের আইনজীবী

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মরদেহে গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আবু সাঈদ হত্যা মামলা রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী এই দাবি করেন।

আইনজীবী আজিজুর রহমান বলেন, আবু সাঈদের জব্দ গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো ছিদ্র পাওয়া যায়নি। তার ডেডবডিতেও (মরদেহ) কোনো ধরনের গর্ত বা ক্ষতের চিহ্ন ছিল না। এমনকি দেহে এক্সরে বা অন্য কোনো পরীক্ষাও করা হয়নি। ফলে গুলির প্রমাণ হয়নি।

তিনি আরও বলেন, যে শর্টগানের কার্তুজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হয়েছে সেই কার্তুজ জব্দ করা হয়নি। 

আইনজীবী আরও জানান, আমরা ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করেছি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল বিভাগে আপিল করব। 

তিনি আশা প্রকাশ করে বলেন, আমি বিশ্বাস করি আপিল শুনানির মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।