ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ব্যবস্থা নেওয়ার পরও যারা আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশে হামের প্রকোপ মোকাবিলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার মতে, এখন যারা আক্রান্ত হচ্ছে, অধিকাংশই টিকা নেয়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এত আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।


