এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে মতবিনিময় সভা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক সাংবাদিকতার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রাজধানীর বনানীর একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানচালক (ক্যাপ্টেন) আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হয়।