গ্যাস সরবরাহ নিয়ে তিতাসের দুঃসংবাদ
এশিয়া পোস্ট ডেস্ক

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আগামী চারদিন গ্যাস সংকট বা স্বল্পচাপ বিরাজ করবে।
সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, আজ সোমবার (২২ জুন) রাত থেকে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।







