logo

বদলি ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারের তালিকা

বদলি ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারের তালিকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। পরে বদলি হওয়া কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একটি আদেশে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এসব কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপনে উল্লেখিত পদে দায়িত্ব পালন করবেন।

অন্য প্রজ্ঞাপনে আরও ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং প্রজ্ঞাপন অনুযায়ী তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

bigStoryContent

bigStoryContent