logo

ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত আলমের মরদেহ দেশে এসেছে

ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত আলমের মরদেহ দেশে এসেছে

আরব আমিরাতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ ঢাকায় এসেছে।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম নিহত হন। 

শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।