কৃষক কার্ড বিতরণ শুরু পহেলা বৈশাখ

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, দেশের কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা ও আধুনিক সেবা সহজে নিশ্চিত করার লক্ষ্যে এই ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন— কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রমুখ।