logo

ডেমরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ডেমরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ঢাকার ডেমরা এলাকা থেকে ডিমেনশিয়ায় আক্রান্ত এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তার নাম পারভীন আক্তার (৬৫)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মির্জা মাওলানা মাহতাব উদ্দিন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকার ডেমরা থানাধীন ডগাইর এলাকার ৬৬ নম্বর ওয়ার্ডে তার মেয়ের জামাই মো. আমিনুল ইসলামের বাসা থেকে একা বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পারভীন আক্তার দীর্ঘদিন ধরে ডিমেনেশিয়া রোগে ভুগছিলেন। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না এবং প্রায় সবকিছু ভুলে যান।

এ ঘটনায় পারভিন আক্তারের স্বজনরা আশুলিয়া থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২৭২।

নিখোঁজের সময় তার পরনে ছিল পিঙ্ক ও সাদা রঙের ম্যাক্সি এবং হিজাব। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার ও কিছুটা ফোলা। উচ্চতা প্রায় ৫ ফুট। মাথার সামনের অংশের চুল সাদা এবং পেছনের অংশ কালো।

কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ

মোঃ আমিনুল ইসলাম : 01769-915966
মির্জা রোকন উদ্দিন : 01715-119287
মির্জা মুজাহিদুল ইসলাম : 01730-790911, 01928-391960 (WhatsApp)