logo

ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার

ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় ফ্ল্যাটের জন্য ১ কোটি টাকা ‘বিশেষ অনুদান’ বরাদ্দের অনুমোদন দিয়েছে।

রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

গৃহায়ন মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছর যে ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে অর্থ মন্ত্রণালয়। 

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান বিন হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন। হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানান প্রধান উপদেষ্টা।