logo
Advertisement

জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী

এশিয়া পোস্ট প্রতিবেদক
জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী। ছবি : এশিয়া পোস্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রিজভী।

এসময় চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান তিনি। পাশাপাশি তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে ইকবাল হাসান মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জরুরি বিভাগ থেকে তাকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে হাসপাতালে ভর্তি করার বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি ঠিক কী ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ।