স্পিকারকে মাই-লর্ড সম্বোধন মন্ত্রীর, থামানোর চেষ্টা আন্দালিবের

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপনের সময় স্পিকারকে বারবার মাই-লর্ড বলে সম্বোধন করছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় আন্দালিব রহমান পার্থকে ইশারা করে মাই-লর্ড না বলতে বারণ করতে দেখা যায়।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে সংস্কৃতিমন্ত্রী বলেন, পার্লামেন্ট হলো জাতির সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড, আজকে যে নৃ-তাত্ত্বিক গোষ্ঠী আছে, বাঙালি আছে, বিভিন্ন শ্রেণি-পেশার, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব মিলে আমাদের পরিচয় মাই লর্ড আমরা বাংলাদেশি।
তিনি আরও বলেন, এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড, আজকে যে সংশোধনীগুলো আমাদের বন্ধু এনেছেন, মাই লর্ড আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি।