logo
Advertisement

কম্বোডিয়া থেকে ফিরলেন আটক ৩৮ বাংলাদেশি, করবেন মামলা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কম্বোডিয়া থেকে ফিরলেন আটক ৩৮ বাংলাদেশি, করবেন মামলা
শাহজালাল বিমানবন্দরে কম্বোডিয়া থেকে ফেরত আসা ৩৮ বাংলাদেশি। ছবি: এশিয়া পোস্ট

কম্বোডিয়া সাইবার স্কাম কম্পাউন্ড আটক থাকা আরও ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Advertisement

পরবর্তীতে বিমানবন্দরের ইমিগ্রেশনে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিমানবন্দরের বিশ্বস্ত একটি সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি মানবপাচারকারী তাদের দেশে ফেরার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ এবং দেশে ফেরত না যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, স্কাম কম্পাউন্ডে তাদের আটকে রেখে প্রতারণামূলক সাইবার কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চান বলে জানান।