logo

এক দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার

এক দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কিশোর কুমারের তৈরি করা প্রতিমা। ছবি: এশিয়া পোস্ট

২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে।

জানা গেছে, ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। এখন ২২ তারিখে ছুটি দেওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।