তিন কেন্দ্রে যত ভোট পেলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে ৯টি ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা যায়।
মেঘনা আলম মির্জা আব্বাস মহিলা কলেজে ভোট পেয়েছেন ৭টি, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে শূন্যটি এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে পেয়েছেন ২টি ভোট।