logo

এশিয়া পোস্ট যেন জুলাইকে ধারণ করে: মঞ্চ ২৪

এশিয়া পোস্ট যেন জুলাইকে ধারণ করে: মঞ্চ ২৪
মঞ্চ ২৪ এর কেন্দ্রীয় সংগঠক ইশরাত করিম অর্পিতা। ছবি: এশিয়া পোস্ট

এশিয়া পোস্ট যেন জুলাইকে ধারণ করে—এ প্রত্যাশা ব্যক্ত করেছেন মঞ্চ ২৪ এর কেন্দ্রীয় সংগঠক ইশরাত করিম অর্পিতা।

সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, জুলাইয়ের আগে আমরা দেখেছি বহু সংবাদমাধ্যম ফ্যাসিস্টের দোসর হয়ে উঠেছিল। আবার অনেকে চাইলেও নিরপেক্ষ অবস্থা থেকে কাজ করতে পারেনি।

অর্পিতা বলেন, আমরা চাই এশিয়া পোস্ট জুলাইকে ধারণ করবে, শাপলাকে ধারণ করবে, পিলখানাকে ধারণ করবে। সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণের মতো। তারা যেন সত্যটাই তুলে ধরে, এশিয়া পোস্টের কাছে এই আশা রাখব।

এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।