সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করতে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার (১১ ফেব্রয়ারি) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে রওনা হয়।
জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রতিনিধিদলটি গুলশান থেকে নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইসমাইল জবিউল্লাহ।