logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ৫ সিটিতে নিয়োগ পাওয়া প্রশাসকরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ৫ সিটিতে নিয়োগ পাওয়া প্রশাসকরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন ও কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।

তাদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।