logo
Advertisement
খেলাফত মজলিসের বিবৃতি

শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য নয়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য নয়
খেলাফত মজলিসের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা ও মতামত গ্রহণ ছাড়া তড়িঘড়ি করে সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

Advertisement

সোমবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২-এর সঙ্গে ‘১২২এ’ ও ‘১২২বি’ ধারা সংযুক্ত করে পিতা-মাতা কর্তৃক সন্তানদের সম্পত্তি হস্তান্তরের যে নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, তাতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তি ভোগ করবেন। আর দাতার মৃত্যুর পূর্বে গ্রহীতা মারা গেলে সেই সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে হস্তান্তরিত হবে।

তারা আরও বলেন, সিভিল আইনটি বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও, এর মাধ্যমে এক বা একাধিক উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদের বঞ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি রয়েছে। সংশোধিত আইনটির কিছু দিক হানাফি ফিকহের প্রচলিত ‘হেবা’ ধারণার সঙ্গেও সাংঘর্ষিক ও বিতর্কিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিজ্ঞ আলেম ও ইসলামি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা উচিত। একই সঙ্গে তাদের মতামত প্রকাশ্যে গ্রহণ করা আবশ্যক। ইসলামি আইনের নিজস্ব কাঠামো ব্যবহার করেই এই সিভিল আইনের বিকল্প ও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব। শরিয়া অনুমোদন করে না—এমন কোনো আইন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না বলে সরকারকে স্মরণ করিয়ে দেন তারা।