logo

হাজতখানায় নেওয়ার পথে ফের পালালেন হত্যা মামলার আসামি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
হাজতখানায় নেওয়ার পথে ফের পালালেন হত্যা মামলার আসামি
আসামি শরিফুল ইসলাম। ছবি: এসআরবি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন থেকে শরিফুল ইসলাম নামে এক আসামি কৌশলে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আসামি শরিফুল ইসলামকে আদালতের কার্যক্রম শেষে হাজতখানায় ফেরত নেওয়া হচ্ছিল। পথিমধ্যে তিনি চতুরতার সঙ্গে দায়িত্বরতদের চোখ ফাঁকি দিয়ে চত্বর থেকে পালিয়ে যান।

উল্লেখ্য, আসামি শরিফুল ইসলাম রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা কিশোর জিসান হোসেন (১৪) হত্যা মামলার অন্যতম চার্জশিটভুক্ত আসামি।

এটিই প্রথম নয়; এর আগেও গত ১৯ জুন একই কায়দায় আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আঘাত করেন তিনি। ওই সময় নিজের হাতকড়া খুলে পালিয়ে গিয়েছিলেন শরিফুল।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর ওই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছিল।