logo

সৌদিতে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশর্ট

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪ বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় খরচে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে। এ ছাড়া কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন।