logo

জহির উদ্দিন স্বপনের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জহির উদ্দিন স্বপনের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
জহির উদ্দিন স্বপনের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিগের সাক্ষাৎ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ছবি: মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিগ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজ কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠককালে বাংলাদেশে জাতিসংঘের পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক তৎপরতা, কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে তাদের কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।