২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ হবে না

২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালনের কর্মসূচি থেকে সরে এসেছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হবে না।
এর আগে, সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে।
এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভা শেষে স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না।