logo

পূজার আগে চাকরিজীবীদের নতুন নির্দেশনা

পূজার আগে চাকরিজীবীদের নতুন নির্দেশনা
অফিস কার্যক্রম। ছবি: বাসস

আসন্ন দুর্গাপূজার আগে সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১৭ অক্টোবর (শনিবার) নিয়মিত অফিস করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, মন্ত্রিসভায় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল।

পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।

২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।