তারেক রহমানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আগ্রহের কথাও তারা প্রকাশ করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানো হচ্ছে। পাশাপাশি নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, সমৃদ্ধি, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।