logo

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় ১৭ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় ১৭ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সারা দেশে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

ডিএমপির ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, খিলক্ষেত, যাত্রাবাড়ী, দক্ষিণখান ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে ডেমরা থানা দুজন, সূত্রাপুর থানা দুজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুজন ও শাহবাগ থানা একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শরীফ (৩৯), মো. বাবু মিয়া ওরফে বাবুল (৪১), ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮), মো. আল-আমিন সরদার (৩২), মো. নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫), মো. কবির হোসেন (৩৫), মো. লিটন বেপারী (৬০), মো. সেলিম (৩৮), মো. জুয়েল (২৫), মো. বাবু ওরফে ছোট বাবু (২৫), মো. হায়দার হোসেন তপু (৪০), মো. ইমরান (২৭), মো. মাহমুদুল হাসান (২৫), মো. কারুল ইসলাম শিবলু (২৯), মো. আলামিন (৩৬), মো. মান্নান মিয়া (৩০)।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।