logo
Advertisement

রাজবাড়ীতে অস্ত্র-কার্তুজ-ককটেলসদৃশ বস্তু জব্দ, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজবাড়ীতে অস্ত্র-কার্তুজ-ককটেলসদৃশ বস্তু জব্দ, গ্রেপ্তার ১
জব্দ করা শুটারগান ও তাজা কার্তুজ। ছবি: এসআরবির সৌজন্যে

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল।

পরবর্তীতে এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার সন্ধ্যায় জানান, অভিযানে এসব অস্ত্র, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু জব্দ করা হয়। গ্রেপ্তার ইসলাম সেক গোয়ালন্দঘাটের ভোলাই মাতবর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম এরসাদ সেক।

তপন সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।