logo

স্বাধীনতা পুরস্কারের নিয়মে পরিবর্তন আনল সরকার

স্বাধীনতা পুরস্কারের নিয়মে পরিবর্তন আনল সরকার

স্বাধীনতা পুরস্কারসংক্রান্ত নির্দেশনাবলি সংশোধন করেছে সরকার। সংশোধন অনুযায়ী এখন থেকে একই ব্যক্তিকে দুবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।

মূলত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একবার স্বাধীনতা পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে কমপক্ষে ২৫ বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতে পারবেন।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের জন্য এবার মনোনীত ব্যক্তিদের তালিকায় ডা. মো. জাফরুল্লাহ চৌধুরীর নাম আসার পর জানা যায়, এর আগেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি। এ প্রেক্ষাপটে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এই সংশোধনী আনা হয়।

৫ মার্চ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এবার সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।