আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়, অন্য বিভাগের কী অবস্থা
এশিয়া পোস্ট ডেস্ক

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায় হবে বলে জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে শনিবার (২৯ আগস্ট) এ তথ্য পাওয়া গেছে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট, চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আঞ্চলিক পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। এরপর ঢাকায় ৬৯৮, কুমিল্লায় ৩১৫ এবং রাজশাহীতে ৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা রয়েছে।



