Advertisement

পলাতক ৬৯০ কারাবন্দি এখনো অধরা, ১৬৬ জনের হদিস নেই

এশিয়া পোস্ট নিউজ
পলাতক ৬৯০ কারাবন্দি এখনো অধরা, ১৬৬ জনের হদিস নেই
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে ফেরানো হয়েছে। এখনো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দির মধ্যে ৬৬০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনো ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

কারাগারে মাদক প্রবেশ এবং এ কাজে কারারক্ষীদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদপ্তর ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।

তিনি জানান, গত দুই বছরে মাদকসহ বিভিন্ন অপরাধে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিকভাবে বিভিন্ন বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মোতাহার হোসেন বলেন, কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।