logo
Advertisement

বৃহস্পতিবার রাত ৮টা থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার রাত ৮টা থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাসের চুলা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

এতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এ সাময়িক সংকটের মুখে পড়বেন।

জরুরি প্রয়োজনে এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।