এশিয়া পোস্টে যেন তরুণদের নানা খবর থাকে: মুনির হাসান

বাংলাদেশ ওপেস সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান বলেছেন, এশিয়া পোস্টে সৎ সাংবাদিকতা ও গভীর অনুসন্ধানী খবর যেন থাকে, সর্বোপরি তরুণদের সংশ্লিষ্ট নানা খবর যেন থাকে সেই প্রত্যাশা করছি।
সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এশিয়া পোস্ট যাত্রা শুরু করায় অনেক শুভেচ্ছা রইল। যাত্রা শুরুর আগেই খেয়াল করেছি, এশিয়া পোস্টের আলাদা রকমের একটা চেষ্টা আছে।
এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।