১০ জুলাই ঢামেক পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
এশিয়া পোস্ট ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন বলেন ,নিখুঁতভাবে ক্যানসার শনাক্তে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। যার ফলে ক্যানসার শনাক্ত আরও সহজ হবে।
এ সময় তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব।
তিনি বলেন, হাসপাতালে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ আছে। রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেওয়া
হবে।




