দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৭০ জন।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৪০৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১৫৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১০২, চট্টগ্রাম বিভাগে ৯০, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩৩ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৬ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে পাঁচজন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।



