শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন কিনা তা নিয়ে বেশ জোরালো আলোচনা রয়েছে দুদেশের কূটনৈতিক ও রাজনীতিক মহলে। চলতি সপ্তাহেই তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে একের পর এক সংবাদ প্রকাশ করে চলেছে সে দেশের সংবাদমাধ্যমগুলো।
এরই মধ্যে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।
একেএম শহীদুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের গুঞ্জনের মধ্যেই এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


