নোয়াবের সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত নোয়াবের সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সদস্যরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউ এজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
কমিটির অন্য সদস্যরা হলেন— দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।