logo

ভিড়ে ট্রেন থেকে মা নামলেও শিশু চলে যায় অন্য স্টেশনে, উদ্ধার হলো যেভাবে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ভিড়ে ট্রেন থেকে মা নামলেও শিশু চলে যায় অন্য স্টেশনে, উদ্ধার হলো যেভাবে
উদ্ধার হওয়া শিশু ও তার মা। ছবি: এশিয়া পোস্ট

চার বছরের শিশুকে নিয়ে ট্রেনে ভ্রমণ করছিলেন মা। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন পৌঁছালে শিশুটির মা ট্রেন থেকে লাগেজ নিয়ে নামার পর প্রচণ্ড ভিড়ে মেয়েকে নামাতে পারেননি। একপর্যায়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু শিশুটি ট্রেনেই রয়ে যায়। পরে এক সচেতন যাত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে।

চলন্ত ট্রেন থেকে এক যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ট্রেনে ৩/৪ বছরের একটি শিশুকে পেয়েছেন। তিনি ধারণা করছেন শিশুটির পরিবার ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে গেছেন। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

শিশুটির মা সিলেট খোলাউরা থেকে কালনী এক্সপ্রেসযোগে ব্রাহ্মণবাড়িয়া রওনা করেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন পৌঁছালে শিশুটির মা ট্রেন থেকে লাগেজ নিয়ে নামার পর প্রচণ্ড ভিড়ে মেয়েকে নামাতে পারেননি। ৯৯৯-এ তাৎক্ষণিক রেলওয়ে পুলিশকে উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল মিতু। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই তরুণ কুমার আযার্চ্য। সংবাদপ্রাপ্ত হয়ে নরসিংদী রেলওয়ে থানার একটি দল ট্রেনটি নরসিংদী পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে নরসিংদী রেলওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবার নরসিংদী রেলওয়ে থানায় পৌঁছালে তাদের বুঝিয়ে দেওয়া হয়।