ফেসবুকে কার্টুন পোস্ট করে সাহাবুদ্দিনের গ্রেপ্তার চাইলেন আসিফ
এশিয়া পোস্ট ডেস্ক

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্টুনধর্মী একটি ছবি পোস্ট করে তিনি এ দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে পোস্টে ‘অ্যারেস্ট চুপ্পু’ হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।
এর আগে, শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগের কথা জানান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
.png)






