Advertisement

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

এশিয়া পোস্ট ডেস্ক
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তবে কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

উল্লেখ্য, ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক নেওয়াজ। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। পরবর্তীতে সুস্থতার গতি থমকে গেলে তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে রাখতে হয়।

গত ২৭ মে হুইলচেয়ারে করে অসুস্থ তৌফিক নেওয়াজকে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন তার স্বজনেরা।

পেশাগত জীবনে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেও বেশ পারদর্শী ছিলেন এবং নিয়মিত চর্চা করতেন।