logo

টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

জরুরি মেরামত কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৮ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে আজ দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতের কাজ চলবে। এ কারণে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই লাইনের মাধ্যমে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তবে, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।