১৩৩ অধ্যাদেশের সুরাহা করতে শুক্রবারেও বসছে সংসদ: চিফ হুইপ

জাতীয় সংসদ অধিবেশন আগামী শুক্রবার (১০ এপ্রিল) বসবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ দ্রুত সময়ের মধ্যে সুরাহা করতে হবে, ফলে শুক্রবারেও সংসদ অধিবেশন চলবে।
বুধবার (৮ এপ্রিল) তিনি এসব কথা বলেন।
চিপ হুইপ বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য, মাইক বিভ্রাটের কারণে আধা ঘণ্টা বিলম্বে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। অধিবেশেনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
এর আগেও সাউন্ড সিস্টেম নিয়ে একাধিক সংসদ সদস্য অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হয়।