logo
Advertisement

‘৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ফেলে হাজার কোটির এলএনজি আমদানি আত্মঘাতী নীতি’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ফেলে হাজার কোটির এলএনজি আমদানি আত্মঘাতী নীতি’
বাসদ নেতা ডা. মনীষা চক্রবর্তী। ছবি : এশিয়া পোস্ট

দেশের ভেতরের বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুদকে কাজে না লাগিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে এলএনজি আমদানির নীতিকে ‘ব্যবসায়ীতোষণ’ বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা ডা. মনীষা চক্রবর্তী।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘মেঘমালা’ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ডা. মনীষা বলেন, ভোলায় প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পড়ে আছে, যা পুরো বাংলাদেশের টানা ৫ বছরের চাহিদার সমান। এই গ্যাস মূল গ্রিডে আনতে মাত্র ৬০০ কোটি টাকার পাইপলাইন প্রয়োজন। কিন্তু ৯০-এর দশকে আবিষ্কারের পর আজ পর্যন্ত সেই পাইপলাইন না বানিয়ে, উল্টো হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন এলএনজি টার্মিনাল করা হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে রাখা হচ্ছে, যাতে দেশীয় সম্পদ বাদ দিয়ে চড়া দামে বিদেশি গ্যাস ও অবকাঠামো কেনা অব্যাহত রাখা যায়।