Advertisement

দিল্লি ফেরত দুই যাত্রীর ব্যাগে মিলল ১৫ লিটার মদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
দিল্লি ফেরত দুই যাত্রীর ব্যাগে মিলল ১৫ লিটার মদ
জব্দ করা মদ। ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

Advertisement

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার ‘এআই ২৩৭’ (AI 237) ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে মদ আটক করা হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে প্রশান্ত লাল দাস নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে আরও ৫ লিটার ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য আনা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে সিআইআইডির এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।