logo

সংসদের ক্যামেরা কেনায় কোনো দুর্নীতি হয়নি : হুইপ আশরাফ উদ্দিন

সংসদের ক্যামেরা কেনায় কোনো দুর্নীতি হয়নি : হুইপ আশরাফ উদ্দিন

জাতীয় সংসদের জন্য ক্যামেরা কেনায় কোনো রকম আর্থিক দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজান। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে তথ্যের গড়মিল আছে বলে জানান তিনি।

বৃ্‌হস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে তিনি এ তথ্য জানান।

তবে তিনি জানান, কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে স্বীকার করেন এ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

আশরাফ উদ্দিন নিজান বলেন, এই কেনকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিল না। বাজারদরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি। ঠিকাদারকেও এখনো অর্থ পরিশোধ করা হয়নি। কাজটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্সসহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়। পরে সরকার ও বিরোধী দল মিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তিন কার্যদিবস পর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়।