logo

দ্য হিন্দুকে হুমায়ুন কবির/প্রধানমন্ত্রী কখনো বলেননি তিনি ভারত সফর করবেন না

প্রধানমন্ত্রী কখনো বলেননি তিনি ভারত সফর করবেন না
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গণমাধ্যম থেকে নেওয়া

একটি অনুকূল সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখনো বলেননি যে তিনি (ভারত) সফর করবেন না।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

বে অব বেঙ্গল কনভারসেশনে অংশ নিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের অতিথি হিসেবে হিন্দুর এই প্রতিবেদক ঢাকা সফর করেন।

শেখ হাসিনা ও তার লোকজনকে সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব। প্রধান চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু চাইছি না। শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করছেন এবং তারা দিল্লিতে বসে আরেকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।

ভারতের সঙ্গে সম্পর্ক ঢাকার কাছে অগ্রাধিকার উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি, যেহেতু ভারত তাদের সংযত রাখার চেষ্টা করছে। এটাই দুই দেশের মধ্যে স্বাভাবিক রীতি।

যদি হাসিনা ও তার লোকজনকে নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলে (দ্বিপক্ষীয়) সম্পর্কে কোনো সমস্যা থাকবে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান দমনের সময় প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ করেন হুমায়ুন কবির। শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন তিনি।