logo

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। ইসির তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের তারিখ আগামীকাল বুধবার। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। 

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন করা হয়, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

আজকের দিনটি অতিবাহিত হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে চূড়ান্ত প্রতিযোগীর সংখ্যা। আগামীকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন।